আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং আজ বুধবার, এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছেন।
এই যৌথ বিবৃতিতে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টরা ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
সংঘাতের বিস্তার রোধ করতে এই সংঘাতে জড়িত পক্ষগুলোকে যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর রাশিয়া ও চীন জোর দিয়েছে।
Your Comment